স্মার্ট বাংলাদেশ এক্সপো-তে দ্বিতীয় দিনে যা থাকছে
শুক্রবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে প্রথম স্মার্ট বাংলাদেশ মেলা। জুনিয়র চেম্বার অব কমার্সের আয়োজনে মেলায় প্রদর্শনীর পাশাপাশি হচ্ছে স্মার্ট বাংলাদেশে পথরেখা নিরুপণের সেমিনার।
এক্সপো’র দ্বিতীয় দিন (শনিবার) থাকছে ৫টি সেশন। এদিন সকাল ১১টায় ‘স্মার্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড’, বেলা ১২টায় ‘ফিন্যান্সিং দ্য ফিউচার : ক্যাপিটাল মার্কেট’, দুপুর ১টায় ‘স্মার্ট বাংলাদেশ ইন দ্য আইজ অব ইয়ুথ’, বিকাল ৩টায় ‘স্মার্ট এডুকেশন’ এবং বিকাল টায় ‘ক্রিয়েটিং সাস্টেইনেবল অ্যান্ড রেসিলেন্ট স্মার্ট সিটিজ : দ্য রোল অব রিয়েল স্টেট’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে। এদেশে সংশ্লিষ্ট খাতের নেতৃবৃন্দ ও আলোচকরা অংশ নেবেন।
উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ও স্মার্ট যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এগিয়ে এসেছে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর সহযোগিতায় আজ (শুক্রবার) ও আগামীকাল (শনিবার) চলবে এই ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩’ আয়োজন।







